চাঁপাইয়ে আওয়ামী লীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকে তার ভাইসহ কুপিয়েছে দুর্বৃত্তরা।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৮টার দিকে ভাই রাকুসহ রাজু সদর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।
তারা বাড়ির কাছাকাছি কালুপুর ব্রীজের কাছে পোঁছালে পথে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পথরোধ করা হয়। পরে দুর্বৃত্তরা তাদের দুজনকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
দুভাইকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি মিজানুর।
