শরিকদের সঙ্গে বসছেন খালেদা
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বৈঠক ডেকেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
ফাইল ছবি
তিনি বলেন, “দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করতে এই বৈঠক ডাকা হয়েছে।”
গত ২৭ এপ্রিল খালেদা জিয়ার সঙ্গে ১৮ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের নেতাদের সর্বশেষ বৈঠক হয়।
ওই বৈঠকে পর জোটের পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সাভারে বহুতল ভবন ধসে ব্যাপক প্রাণহানির ঘটনার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে ২ মে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করেন। তবে পরে ওই হরতাল প্রত্যাহার করা হয়।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে সর্বশেষ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল করে বিএনপি নেতৃত্বাধীন জোট।
