বগুড়া ও সিরাজগঞ্জে সোমবার হরতাল
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে সোমবার বগুড়া ও সিরাজগঞ্জ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
বগুড়ায় হরতালে সমর্থন দিয়েছে জামায়াত।
বগুড়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুল হক সরকার ও সেক্রেটারী অ্যধাপক নাজিম উদ্দিন এক বিবৃতিতে সমর্থনের কথা জানান।
