২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় রোববার হরতাল

নেতাকর্মীদের মুক্তির দাবিতে সাতক্ষীরায় রোববার অর্ধদিবস হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2013, 12:51 PM

Updated : 23 Aug 2022, 10:47 AM

সাতক্ষীরা জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক মণ্ডল সাংবাদিকদের বলেন, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলায় হরতালের ডাক দেয়া হয়েছে।

তিনি বলেন, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মইনুল হক, সাবেক সাংসদ গাজী নজরুল ইসলাম, নায়েবে আমির মাওলানা রবিউল বাশার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুর রহমানসহ দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে এ হরতাল ডাকা হয়।

সম্প্রতি সাতক্ষীরায় বিভিন্ন এলাকায় ভাংচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার অভিযোগে বিভিন্ন থানায় দায়েরকৃত মামলায় জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের বেশকিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।