২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা

নির্দলীয় সরকারের দাবিতে চলমান আন্দোলনের পরবর্তি করণীয় ঠিক করতে শনিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2013, 04:24 PM

Updated : 23 Aug 2022, 10:46 AM

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাত সাড়ে ৮টায় এই বৈঠক হবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দেশের সাবির্ক রাজনৈতিক পরিস্থিতি ও চলমান আন্দোলনের পরবর্তি করণীয় ঠিক করতে এই বৈঠক ডাকা হয়েছে।”