২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপে জামায়াতকে রাখবেন না: সিপিবি

সংসদে প্রতিনিধিত্ব থাকলেও জামায়াতে ইসলামীকে না ডাকতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2013, 01:50 PM

Updated : 25 Apr 2022, 06:41 PM

জামায়াত নিষিদ্ধের দাবি জানিয়ে আসা সিপিবি শনিবার এক বিবৃতিতে ১৪ দলের উদ্দেশে এই আহ্বান জানিয়েছে।

বিএনপি জামায়াতকে সঙ্গে নিয়ে সংলাপে আসতে চাইলে তাতে আপত্তি নেই-  সংবাদপত্রে প্রকাশিত ১৪ দলের এই অবস্থান নিয়ে এই আহ্বান জানানো হয়েছে।

সিপিবি বলেছে, জামায়াতের প্রতি ১৪ দলের এ ধরনের ‘ছাড়’ প্রদান খুবই দুঃখজনক ও দেশবাসীর জন্য হতাশাজনক।

“যখন জামাতের সঙ্গ ত্যাগ করা জন্য বিএনপির ওপর চাপ বাড়ছে, তখন জামাত-শিবির নিষিদ্ধ করার প্রশ্নে আত্মসমর্পণ করে এক সঙ্গে সংলাপে বসাটা জনগণ কোনোভাবেই মেনে নিতে পারে না।”

বিএনপিসহ স্বাধীনতা ও গণতন্ত্রের ধারায় বিশ্বাসী সব দলের মধ্যে নির্বাচনকালীন সরকার ইস্যুতে সমঝোতার জন্য সংলাপের পক্ষে নিজেদের অবস্থানও জানিয়েছে সিপিবি।