বৈঠক ডেকেছেন খালেদা
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের মধ্যে সাভারে ভবন ধসে মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে দল ও জোটের শীর্ষনেতাদের বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার রাত সাড়ে ৮টায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হবে। এরপর রাত সাড়ে ৯টায় ১৮ দলীয় জোটের নেতারা আলোচনায় বসবেন।
দুটি বৈঠকই হবে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে।
বিরোধীদলীয় নেতার প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাভারের ভবন ধসসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এই বৈঠক ডাকা হয়েছে।”
