চীনে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল
যুব কংগ্রেসে যোগ দিতে বিএনপির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল চীনে যাচ্ছে।
বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমের নেতৃত্বে প্রতিনিধি দলটি বুধবার চীনের উদ্দেশ্যে রওনা হবে।
নাসির উদ্দিন অসীম বলেন, চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তারা যুব কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন।
চীনের রাজধানী বেইজিংয়ে বুধবার এই কংগ্রেস শুরু হচ্ছে। চলবে ২০ এপ্রিল পর্যন্ত।
অসীম বলেন, “আমরা বুধবার দুপুরে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বিমানে চীনের উদ্দেশ্যে রওনা হবো।”
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ব্যারিস্টার কায়সার কামাল, ডা. শাহাদাত হোসেন, শ্যামা ওবায়েদ, শাকিল ওয়াহেদ, ব্যারিস্টার রোমিন ফারহানা, অ্যাডভোকেট গোলাম রাব্বানী, অ্যাডভোকেট জাকির হোসেন ভুঁইয়া, মাহমুদা হাবিবা ও শহীদুল ইসলাম বাবুল।
