গাজীপুরে আবারো বাসে অগ্নিসংযোগ
গাজীপুর সদরের চান্দনা চৌরাস্তায় বুধবার সন্ধ্যায় আকেরটি যাত্রীবাহী বাসে অগ্নিসাংযোগ করেছে হরতাল সমর্থকরা।
এতে বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। পরে দমকলকর্মীরা আগুন নেভায়।
এর আগে একই এলাকায় সকালে পিকেটাররা একটি ট্রাকে এবং মঙ্গলবার রাতে একটি বাসে আগুন দেয় হরতাল সমর্থকরা।
গাজীপুর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোর্শেদুল ইসলাম বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অনুপম সুপার মার্কেটের সামনে ভিআইপি ২৭ নং রিয়াম-সিয়াম নামের একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়েছিল।
সন্ধ্যা ৭টার দিকে হরতাল সমর্থকরা বাসটিতে আগুন দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর আগে গাড়িটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।
