সিরাজগঞ্জে ৪ স্থানে ১৪৪ ধারা
একই স্থানে দু’টি সংগঠনের সভা আহ্বানকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চারটি স্থানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
রোববার ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে মাইকে ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বোরবার বিকালে উপজেলার কৈজুরী ইউনিয়ন পরিষদ মাঠে ঘাতক দালাল নির্মূল কমিটি সমাবেশ আহবান করেছে। একই সময়ে হেফাজতে ইসলাম নামের অপর একটি সংগঠন পাল্টা সমাবেশের ডাক দেয়।
এতে আইন শৃংখলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় রোববার ভোর ৬টা থেকে রাত ৯ টা পর্যন্ত উপজেলার কৈজুরী, চরকৈজুরী, হাটগোপালপুর ও গোপালপুর এলাকায় সভাÑসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
