হামলায় ট্রাকচালক নিহত: ৩ আসামি গ্রেপ্তার
ফেনীতে হরতালের প্রথম দিনে পিকেটারদের হামলায় ট্রাকচালক নিহত হওয়ার মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দাগনভূঁঞা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
দাগনভূঁঞা থানার ওসি মোহাম্মদ নিজাম উদ্দিন তিনজকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালের সময় সোমবার ভোরে চট্টগ্রাম থেকে ৩০০ বস্তা ময়দা নিয়ে নোয়াখলী যাওয়ার পথে হরতাল সমর্থকদের হামলার মুখে পড়েন ট্রাকচালক নুর মোহাম্মদ। দাগনভূঁইয়ার মুক্তার বাড়ি এলাকায় পিকেটাররা ঢিল ছুড়লে ইট ও কাঁচের ভাঙা টুকরোর আঘাতে তিনি গুরুতর আহত হন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান নুর মোহাম্মদ।
এ ঘটনায় বিএনপি ও জামায়াতের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।
