২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বিএনপির ২১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ফেনীতে বৃহস্পতিবার বিএনপির মিছিল থেকে বাণিজ্যিক ব্যাংক ও যানবাহনে ভাংচুরের ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়ে্ন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2013, 01:43 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

শুক্রবার সদর মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলা-ভাংচুরের ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৬৫ জনের নাম উল্লেখ করে মো্ট ২১৫ নেতাকর্মীর বিরুদ্ধে থানার এসআই কেশব চৌধুরী মামলাটি করেন।

এই পু্লিশ কর্মকর্তা আরো বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা যুবদলের একটি বিক্ষোভ মিছিলে দুটি হাতবোমা বিস্ফোরণের পর বিএনপি, যুবদল ও ছাত্রদল কর্মীরা ব্যাংক, দোকানপাটসহ প্রায় ২৫টি যানবাহনে ভাংচুর চালায়। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে।