২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় ১৫টি বাস ভাংচুর, আটক ২

নেত্রকোনা শহরের মদন ও মোহনগঞ্জ বাসষ্ট্যান্ডে হামলা চালিয়ে সোমবার রাতে অন্তত ১৫টি বাস ভাংচুর করেছে ছাত্র শিবিরের কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 06:12 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

নেত্রকোনা বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক গাজী কামাল জানান, রাত ৯টার দিকে আকস্মিক হামলা চালিয়ে যানবাহন ভাংচুরের এক পর্যায়ে শিবির কর্মীরা বাসে আগুন দেয়ার চেষ্টা করে।

তখন বাস শ্রমিকরা ধাওয়া দিলে শিবির কর্মীরা পালিয়ে যায়। এসময় শ্রমিকরা দুই শিবির কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় অধিবাসীরা জানায়, বাস ভাংচুরের পর এক দল যুবক শহরের কুড়পাড় এলাকায় শিবিরের একটি মেসে ভাংচুর চালায়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বাস ও শিবিরের মেস ভাংচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাবিব ও মুজাহিদ নামে দুই শিবির কর্মীকে আটক করা হয়েছে।