২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের হামলার নিন্দা

ঢাকাসহ বিভিন্ন স্থানে পুলিশের ওপর জামায়াতে ইসলামীর হামলা এবং সড়কে গাড়ি ভাংচুরের নিন্দা জানিয়েছে ২৫১ জন সাংস্কৃতিক সংগঠক ও কর্মী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 05:06 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

সোমবার এক যুক্ত বিবৃতিতে তারা এই প্রতিবাদ জানান।

বিবৃতিদাতারা হলেন- সৈয়দ হাসান ইমাম, এ টি এম শামসুজ্জামান, রাজ্জাক, আলী যাকের, ফেরদৌসী মজুমদার, পীযূষ বন্দোপাধ্যায়, লিয়াকত আলী লাকী, তারানা হালিম, আলমগীর, পারভীন সুলতানা দিতি, শমী কায়সার, কনক চাপা, মমতাজ, তানিয়া আহমেদ, মনিরা ইউসুফ মেমী, লাকী ইনাম প্রমুখ।

বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য তৈরি করে যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করছে। অবিলম্বে তাদের নিষিদ্ধ করতে হবে।

যেসব রাজনৈতিক দল ও নেতা জামায়াত ইসলামীকে সহযোগিতা করছেন তাদের গ্রেপ্তারের দাবিও জানান বিবৃতিদাতারা।