২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ২৪১ নেতাকর্মী আসামি

১৮ দলের সড়ক অবরোধ চলাকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজারে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির ২৪১জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 08:34 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৮ দলের সড়ক অবরোধ চলাকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজারে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির ২৪১জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে শিবগঞ্জ থানায় রানীহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলমসহ ৯১জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১৫০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে রানীহাটি বাজারের সড়কে অবরোধের পক্ষে ১৮ দলের নেতাকর্মীরা অবস্থান নেয়। এ সময় তারা কমপক্ষে ২০টি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় শিবগঞ্জ থানার পুলিশ কনস্টেবল আহমেদুল আহত হয় বলে জানায় পুলিশ ও স্থানীয়রা। শিবগঞ্জ থানার এসআই খাইরুল ইসলাম জানান, থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে এ মামলা করেন। এতে রানীহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ৯১ জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১৫০ জনকেও আসামি করা হয়েছে। “তাদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় এ মামলা করা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪২৬ ঘ.