২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বুধবারও হরতাল

জামায়াতে ইসলামীর ডাকে মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের পর বুধবারও দিনাজপুরে একই কর্মসূচি ডেকেছে ইসলামী ছাত্রশিবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 12:49 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

দিনাজপুর, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর ডাকে মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের পর বুধবারও দিনাজপুরে একই কর্মসূচি ডেকেছে ইসলামী ছাত্রশিবির। সোমবার রাতে দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক কর্মী নিহতের প্রতিবাদে জেলায় এই হরতাল ডাকা হয়েছে বলে শিবিরের জেলা সভাপতি মতিউর রহমান সাংবাদিকদের জানিয়েছেন। চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে আহত মুজাহিদুল ইসলাম (১৮) রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাপাতালে মারা যান। তিনি উপজেলা জামায়াতের সেক্রেটারি আতাউর রহমানের ছেলে। জামায়াত বলছে, পুলিশের গুলিতে মুজাহিদুল নিহত হয়েছেন। অন্যদিকে ময়না তদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন চিরিরবন্দর থানার ওসি তারিকুল ইসলাম। তিনি জানান, নিয়ম অনুযায়ী এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮৪৭ ঘ.