চাঁদপুর, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে চাঁদপুরে বিএনপির মিছিলের সময় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার বিকালে শহরের নতুন বাজার এলাকায় এ সংঘর্ষ হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের অভিযোগ, সাবেক পৌর মেয়র এবং দল থেকে সদ্য বহি®কৃত নেতা শফিকুর রহমান ভূঁইয়ার অনুসারীরা তাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে।
তবে শফিকুর রহমান তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দলের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষের নেতাকর্মীরা বিকালে দলীয় কার্যালয়ের সামনে মিছিল ও সমাবেশের জন্য জড়ো হচ্ছিলেন।
এ সময় একটি গ্র“পের নেতাকর্মীরা হামলা চালালে স্থানীয় পত্রিকার সাংবাদিক মোহাম্মদ সাইফুল্লাহ (৩৮), বিএনপিকর্মী জয়নাল আবেদীন (২২) ও আরজুসহ (১২) অন্তত ১০ জন আহত হন।
এ সময় বেশ কিছু সময় ধরে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিকেল সাড়ে ৫টার দিকে মানিকের পক্ষের নেতাকর্মীরা শহরে মিছিল ও সমাবেশ করে।
সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ বলেন, অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে শহরে বেশকিছু স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংগঠন বিরোধী কার্যকলাপ, দলীয় কর্মকাণ্ডে সহযোগিতা না করার অভিযোগে গত সোমবার কেন্দ্রীয় কমিটি জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া এবং অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশারকে দল থেকে বহিষ্কার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৪৫ ঘ.
bdnews24