ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যানে পদে তিনটি পরিবর্তনে ওই পদে এসেছেন সাবেক ডেপুটি স্পিকার এম কোরবান আলী।
কোরবান আলীর পাশাপাশি আরো দুজনকে ভাইস চেয়ারম্যান পদে দলীয় চেয়ারম্যান এইচ এম এরশাদ নিয়োগ দিয়েছেন বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তারা হলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এইচ এন এম শফিকুর রহমান ও সালাউদ্দিন আহমদ।
নতুন তিনজনকে ভাইস চেয়ারম্যান পদে আনায় ওই পদে থাকা তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জাতীয় পার্টির ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অব্যাহতি পাওয়ারা হলেন- কিশোরগঞ্জের অধ্যাপক সবিতা বেগম, পটুয়াখালীর মাওলানা আনিসুর রহমান এবং চট্টগ্রামের শামসুল আলম মাস্টার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৮১২ ঘ.
bdnews24