ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারপতি, কূটনৈতিক ও উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে ইফতার করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবণে সোমবার এই ইফতারের আয়োজন করা হয়েছে।
এর আগে শনিবার এতিম ও প্রতিবন্ধী শিশু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আলেমদের নিয়ে প্রথম রোজার ইফতার করেন প্রধানমন্ত্রী। প্রথম দিনের ইফতারে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গণভবনের কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/১৪১২ ঘ.
bdnews24