২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ বছর পর সম্মেলন স্বেচ্ছাসেবক লীগের

নয় বছর পর আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের দ্বিতীয় সম্মেলন বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 03:14 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয় বছর পর আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের দ্বিতীয় সম্মেলন বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকালে এই সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে ৭৩টি সাংগঠনিক জেলা, ৫৭৮টি সাংগঠনিক উপজেলাসহ তৃণমূল পর্যায়ের প্রায় আড়াই হাজার কাউন্সিলরসহ পর্যবেক্ষক মিলিয়ে প্রায় ১০ হাজার নেতা-কর্মী সম্মেলনে যোগ দেবে বলে স্বেচ্ছাসেবক লীগের নেতারা জানিয়েছেন। ১৯৯৪ সালে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গঠিত হয়। এর প্রথম সভাপতি সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন। এরপর ২০০৩ সালের ২৭ জুলাই সংগঠনটির প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম সম্মেলনে আ ফ ম বাহাউদ্দিন নাছিম সংগঠনের সভাপতি ও পঙ্কজ দেবনাথ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বাহাউদ্দিন নাছিম ২০০৯ সালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হওয়ার পর স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব ছেড়ে দেন। এরপর থেকে মোল্লা মো. আবু কাওসার সভাপতির দায়িত্ব পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১১০ ঘ.