ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরী শনিবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাত ৯টায় খালেদার সঙ্গে দেখা করেন সৌদি রাষ্ট্রদূত।
এ সময় তাদের মধ্যে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয় বলে জানান বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান।
সাক্ষাতের সময়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও সৌদি আরবে চেয়ারপারসনের বিশেষ প্রতিনিধি এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২১৯ ঘ.
bdnews24