২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মোবাইল ফোন নম্বর প্রধানমন্ত্রীর ছলচাতুরী’

দুর্নীতির তথ্য জানাতে প্রধানমন্ত্রী তার মোবাইল ফোন নম্বর এবং ই-মেইল ঠিকানা প্রকাশ করে জনগণের সঙ্গে ‘ছলচাতুরী’ করছেন বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2012, 02:40 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির তথ্য জানাতে প্রধানমন্ত্রী তার মোবাইল ফোন নম্বর এবং ই-মেইল ঠিকানা প্রকাশ করে জনগণের সঙ্গে ‘ছলচাতুরী’ করছেন বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি। শনিবার বিকালে এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রধানমন্ত্রীর সর্বসাম্প্রতিক এই উদ্যোগের বিষয়ে নিজ দলের প্রতিক্রিয়ার কথা জানান। তিনি বলেন, “মোবাইল ফোন নম্বর দিয়ে জনগণের সঙ্গে ভ-ামি করা হচ্ছে। কোথায় দুর্নীতি হচ্ছে, তা প্রধানমন্ত্রী ভালো করেই জানেন। দুর্নীতির নানা ঘটনাসহ সরকারের অপকর্ম থেকে জনগণের দৃষ্টি অন্যত্র সরাতে প্রধানমন্ত্রীর এটি ছলচাতুরী ও সস্তা কৌশল ছাড়া আর কিছুই নয়।’’ এই বিএনপি নেতা এমন দাবিও করেন যে, পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা লুট কারা করেছে, তা প্রধানমন্ত্রী জানেন। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতিতে কারা জড়িত তা বিশ্বব্যাংকের দুটি চিঠিতে লেখা আছে। প্রধানমন্ত্রী এসব জানা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেননি। প্রধানমন্ত্রী বুধবার সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে তার দুটি মোবাইল ফোনের নম্বর এবং ই-মেইল ঠিকানা নাগরিকদের জন্য প্রকাশ করে বলেন, তার পরিবারের সদস্যদের নাম ভাঙিয়ে কেউ কমিশন চাইলে বা অবৈধ সুযোগ নেওয়ার চেষ্টা করলে তাকে জানাতে। সেল নম্বর হল, +৮৮ ০১৭১১৫২০০০০ এবং +৮৮ ০১৮১৯২৬০৩৭১। ই-মেইল:sheikhhasina@hotmail.com. শেখ হাসিনা সংসদে বলেন, “আমি, আমার ছোট বোন এবং আমাদের পাঁচ ছেলে-মেয়ে ছাড়া আমার আর কোনো পরিবার নেই। এর বাইরে আমার কেউ নেই।” রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির উদ্যোগে সমসাময়িক রাজনীতি শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়। এরপর দলটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য খালেকুজ্জামান খান দুদুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকা-, সৌদি দূতাবাসের কূটনীতিক হত্যা, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া, সাবেক রেল মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ঘুষ কেলেঙ্কারির ঘটনা তুলে ধরে সাবেক মন্ত্রী মোশাররফ বলেন, প্রধানমন্ত্রী এসব ঘটনা জানার পরও কোনো ব্যবস্থা নেননি। কোনো হত্যাকারী আজ পর্যন্ত গ্রেপ্তার হয়নি। একদিন জনগণের কাছে এর জন্য জবাবদিহি করতে হবে। পদ্মা সেতু প্রকল্পে কথিত দুর্নীতির প্রসঙ্গ টেনে মোশাররফ বলেন, এই ‘দুর্নীতির’ বিষয়ে বিশ্বব্যাংক প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে দুই দফা পত্র দিয়েছে। কিন্তু সরকার এব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। বরং উল্টো বলা হচ্ছে, বিশ্বব্যাংক দুর্নীতিগ্রস্ত। প্রধানমন্ত্রীও নানা কথা বলছেন। “আমরা জানতে চাই- বিশ্বব্যাংকের অভিযোগ যে সঠিক নয়, প্রধানমন্ত্রী কেন তা তদন্ত করে প্রমাণ করছেন না?’’ এনপিপি’র সভাপতি শেখ শওকত হোসেন নিলুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০২৫ ঘ.