২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকন জামিনে মুক্ত

হরতালে গাড়িচালক বদর উদ্দিনকে পুড়িয়ে হত্যার মামলায় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন জামিনে মুক্তি পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2012, 03:13 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে গাড়িচালক বদর উদ্দিনকে পুড়িয়ে হত্যার মামলায় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন জামিনে মুক্তি পেয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বলে কারারক্ষক মাহবুবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। বৃহস্পতিবার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক বিএনপি নেতার জামিন মঞ্জুর করেন। ৩ জুন পল্টন থানার একটি মামলায় খোকন জামিন পেয়ে কারাগার থেকে বের হওয়ার পর তাকে কারাফটকে ফের গ্রেপ্তার করে পুলিশ। পরদিন খিলগাঁও থানার বাসে আগুনের এই মামলায় খোকনকে গ্রেপ্তার দেখানো হয়। ২১ এপ্রিল বিএনপির সকাল সন্ধ্যা ডাকা ২২ এপ্রিলের হরতালের আগের দিন দুপুরে খিলগাঁও খিদমা হাসপাতালে সামনে ঈগল পরিহবহের একটি বাসে আগুন দেওয়া হয়। ওই আগুনে বাসে ঘুমিয়ে থাকা চালক বদর উদ্দিন দগ্ধ হয়ে নিহত হন। ওই ঘটনায় খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইকবার আহমেদ খান বাদি হয়ে একটি হত্যা মামলা করেন। গত ১৭ মে ১৮ দলের ডাকা হরতালের সময় রাজধানীর নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে সামনে থেকে খোকনকে গ্রেপ্তার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এমআই/২১০৪ ঘ.