২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের যৌথসভা রোববার

আওয়ামী লীগের যৌথসভা আাগামী রোববার অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2012, 02:38 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের যৌথসভা আাগামী রোববার অনুষ্ঠিত হবে। শুক্রবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী সংসদের সদস্য, ঢাকা মহানগরের দলীয় সংসদ সদস্য, সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের এই সভায় বসবেন। সবাইকে সভায় উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০৩৫ ঘ.