চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীতে ইসলামী ছাত্রশিবিরের হরতাল চলাকালে ভাংচুরের ঘটনায় চারটি মামলা করেছে পুলিশ।
কোতোয়ালি থানায় একটি, পাহাড়তলীতে দুটি ও চান্দগাঁও থানায় করা একটি মামলায় আসামির তালিকায় নয় জনের নাম উল্লেখ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গত বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্র শিবির ও ছাত্রলীগের সংঘর্ষে দুজন নিহত হয়। তাদের শিবির নেতা-কর্মী দাবি করে বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীতে আধাবেলা হরতাল ডাকে শিবির।
কোতোয়ালি থানায় তিন জনের নাম উল্লে¬খ করে মামলা হয়েছে। এছাড়া শিবিরের ১০ থেকে ১৫ জন অজ্ঞাত নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন বাদি হয়ে দ্রুত বিচার আইনে চার জনকে আসামি করে একটি এবং অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে এসআই রাজেন্দ্র দাশ বাদি হয়ে আরেকটি মামলা করেন।
চান্দগাঁও থানার এসআই মো. খুরশেদ বাদি হয়ে দুজনকে আসামি করে অন্য মামলাটি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এমআই/২০১০ ঘ.
bdnews24