২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমিছিলে নিহতদের পরিবারকে দীপু মনির সহায়তা

চাঁদপুরে গণমিছিলে সংঘাতে নিহত বিএনপির দুই কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 02:08 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

চাঁদপুর, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে গণমিছিলে সংঘাতে নিহত বিএনপির দুই কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। গণমিছিলে নিহত লিমন ছৈয়াল ও আবুল হোসেন মৃধার পরিবারকে সমবেদনা ও সহায়তা দিতে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বাড়ি যান দীপু মনি। তিনি দুই পরিবারের সদস্যদের তার ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন। চাঁদপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য দীপু মনি বলেন, “আমি ওই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। চাঁদপুর একটি শান্তির শহর। এই শহরকে অশান্ত হতে দেওয়া হবে না।” ঘটনায় জড়িতদের তদন্ত সাপেক্ষে শাস্তি দেওয়া হবে বলে জানান তিনি। এ সময় জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, আওয়ামী লীগের সভাপতি মো. শামছুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারীসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন। গত ২৯ জানুয়ারি বিএনপির গণমিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে চাঁদপুরে লিমন ও আবুল হোসেন মারা যান। লক্ষ্মীপুরে মারা যান আরো দুজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৯৫৮ ঘ.