ঢাকা, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত আবদুর রাজ্জাকের আসনে (শরীয়তপুর-৩) উপ-নির্বাচনে দলীয় প্রার্থী নির্বাচনে আগামী ৭ ফেব্র“য়ারি (মঙ্গলবার) ফরম বিক্রি শুরু করবে আওয়ামী লীগ।
ফরম বিক্রি চলবে আগামী ১০ ফেব্র“য়ারি পর্যন্ত।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে রোববার সন্ধ্যায় দলের সংসদীয় বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন ও আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ ডিসেম্বর মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়। এতে উপ-নির্বাচন হবে আগামী ১৫ মার্চ।
শরীয়তপুর-৩ আসনে দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করতে আগামী ১২ ফেব্র“য়ারি সংসদীয় বোর্ডের পরবর্তী বৈঠকটি অনুষ্ঠিত হবে।
শেখ হাসিনার সভাপতিত্বে রোববার সংসদীয় বোর্ডের বৈঠকে সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, ওবায়দুল কাদের, কাজী জাফরউল্যাহ ও সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২১৪ ঘ.
bdnews24