কুড়িগ্রাম, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের দু’টি পৃথক মামলায় পুলিশ আরো ছয় বিএনপি ও দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার ভোরে শহরে সওদাগর পাড়া ও গাড়িয়াল পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এনিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হল। এর আগে বিএনপি ও যুবদলের আট কর্মীকে গ্রেপ্তার করা হয়।
এ দু’টি মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আজিজুল বারী বলেন, সোমবার বিএনপি-জামায়াতের মিছিল থেকে পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুরসহ সন্ত্রাসী কর্মকা- চালানো হয়।
এ অভিযোগে পরদিন পুলিশ বাদী হয়ে ছয় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সারাদেশে বিএনপি গণমিছিল করেছে। ওই সময় পুলিশের সঙ্গে বিএনপিকর্মীদের সংঘর্ষ হয়।
বডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৬ ঘ.
bdnews24