২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি এলে ধরে-ধরে হত্যা করবে: শাজাহান

বিএনপি-জামায়াত জোট সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এলে রাজনীতিবিদদের ‘ধরে-ধরে হত্যা’ করা হবে বলে দাবি করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 04:29 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াত জোট সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এলে রাজনীতিবিদদের ‘ধরে-ধরে হত্যা’ করা হবে বলে দাবি করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। মঙ্গলবার তিনি জাতীয় সংসদে বলেন, “ওরা (বিএনপি-জামায়াত) আবার ক্ষমতায় আসলে আবার জঙ্গিবাদ সৃষ্টি করবে। রাজনীতিবিদদের ধরে-ধরে হত্যা করবে।” রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে নৌমন্ত্রী এ কথা বলেন। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে পাপমুক্ত করব। যতই ষড়যন্ত্র হোক না কেন যুদ্ধাপরাধীদের বিচার হবেই।” রাষ্ট্রপতির ভাষণের ওপর আরো বক্তব্য দেন এবিএম গোলাম মোস্তফা, হাফিজ আহমেদ মজুমদার ও ইসরাফিল আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২২২ ঘ.