২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমিছিলের প্রস্তুতি নিয়ে খালেদার বৈঠক

আগামী ২৯ জানুয়ারির গণমিছিলের প্রস্তুতি নিয়ে দলের ঢাকা মহানগর ও জেলা নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 03:56 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৯ জানুয়ারির গণমিছিলের প্রস্তুতি নিয়ে দলের ঢাকা মহানগর ও জেলা নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে গণমিছিলে দল ও সহযোগী সংগঠনের তৃণমূল থেকে শুরু করে সব স্তরের নেতা-কর্মীদের সম্পৃক্ততা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয় বলে বিএনপি নেতারা জানিয়েছেন। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই গণমিছিলে নেতৃত্ব দেবেন বিরোধীদলীয় নেতা খালেদা। চট্টগ্রাম রোড মার্চে এই কর্মসূচি ঘোষণা করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে গণমিছিলের পর ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। খালেদার সঙ্গে বৈঠকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে ছিলেন মির্জা ফখরুল ইসলাম, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সাদেক হোসেন খোকা, আমান উল্লাহ আমান, ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম। ঢাকা জেলা ও মহানগর নেতাদের মধ্যে ছিলেন আবদুল মান্নান, আবদুস সালাম, এস এ খালেক, সালাহউদ্দিন আহমেদ, কাজী আবুল বাশার, মো. সাহাবুদ্দিন, আবু সাঈদ খান, মোহাম্মদ মোহন, দেওয়ান মো. সালাহউদ্দিন। সহযোগী সংগঠনগুলোর নেতাদের মধ্যে ছিলেন সোহরাব উদ্দিন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাফরুল হাসান, হাবিবউন নবী খান সোহেল, মীর সরফত আলী সপু, নুরে আরা সাফা, শিরিন সুলতানা, রফিকুল ইসলাম মাহতাব, শাহ নেসারুল হক, মুনীর খান, সুলতান সালাহউদ্দিন টুকু, আমিরুল ইসলাম খান আলিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২১৫১ ঘ.