২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধেদের বিচারে বিএনপির সহযোগিতা চাই: শিল্পমন্ত্রী

যুদ্ধাপরাধীদের পক্ষ না নিয়ে বিচারে সরকারকে সহযোগিতা করতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 10:26 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের পক্ষ না নিয়ে বিচারে সরকারকে সহযোগিতা করতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, “আমি আশা করব যুদ্ধাপরাধীদের বিচারের কাজকে বিএনপি সহযোগিতা করবে এবং রায়কে কার্যকর করার জন্যও তারা উদ্যোগ নেবে।” বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়া গতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন শিল্পমন্ত্রী। সাম্যবাদী দলের এই সাধারণ সম্পাদক বলেন, “বিএনপিকে যুদ্ধাপরাধীদের বিচারে সরকারকে সহযোগিতা করতে হবে। কারণ স্বাধীন বাংলাদেশে তারাও ক্ষমতায় ছিলো।” নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সংলাপে অংশ নেওয়ায় খালেদা জিয়াকে অভিনন্দন জানান মন্ত্রী। বিএনপির সা¤প্রতিক সময়ের দলীয় কর্মসূচির প্রতি ইঙ্গিত করে দিলীপ বড়–য়া বলেন, “জনসভায় অনেক জনগণ উপস্থিত থাকলেই কেউ যদি মনে করে তারা তাদের সঙ্গে আছে, তাহলে ভুল হবে।” বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ‘যুদ্ধাপরাধীদের রাজনীতিতে পুনর্বাসনকারীদের বিচার চাই’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে। বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করীম প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৬২১ ঘ.