২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘাইছড়ি পৌরসভায় শান্তিপূর্ণ ভোট চলছে

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভায় প্রথম নির্বাচনে সকাল থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 05:50 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

রাঙামাটি, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভায় প্রথম নির্বাচনে সকাল থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। রিটার্নিং কর্মকর্তা সাজেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ৮টা থেকে নয়টি কেন্দ্রে আনন্দঘন পরিবেশে ভোট দেওয়া শুরু করেছেন ভোটাররা। “কোথাও কোনো গোলোযোগের ঘটনা ঘটেনি। ভোট কেন্দ্রে আনসার-ভিডিপির পাশাপশি আড়াইশ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া বিজিবি সদস্যরা রয়েছেন স্ট্রাইকিং ফোর্স হিসেবে।” ২০০৪ সালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বাঘাইছড়িকে পৌরসভা ঘোষণা করে। ২০০৭ সাল পর্যন্ত বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন এবং পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ পৌরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। এ পৌরসভার ভোটার সংখ্যা ৮ হাজার ৫০৪ জন। নির্বাচনে মেয়র পদে ৪ জন এবং কাউন্সিলর পদে ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১৪০ ঘ.