২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মসূচি নিয়ে স্থায়ী কমিটির সঙ্গে বসবেন খালেদা

সরকারবিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি চূড়ান্ত করতে শনিবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 02:37 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারবিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি চূড়ান্ত করতে শনিবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপার্সন খালেদার গুলশান কার্যালয়ে এই বৈঠক বসবে। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। আগামী রোববার (৮ জানুয়ারি) চট্টগ্রাম অভিমুখে ঢাকা থেকে রোড মার্চ করবে বিএনপি। রিজভী বলেন, পরদিন বিকালে চট্টগ্রাম নগরের পলোগ্রাউণ্ড মাঠে জনসভা থেকে সরকারবিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন খালেদা জিয়া। স্থায়ী কমিটির বৈঠকে ওই কর্মসূচি নিয়ে আলোচনা হবে। গতবছরের অক্টোবর ও নভেম্বরে সিলেট, রাজশাহী ও খুলনা অভিমুখে তিনটি রোড মার্চ করে বিএনপি। ৬ বিভাগে রোড মার্চ করার কথা থাকলেও রংপুর ও বরিশাল বিভাগে রোড মার্চ শেষ পর্যন্ত বাদ দেওয়া হয়। চট্টগ্রাম অভিমুখে রোড মার্চের মাধ্যমে জনমত গঠনের এই কর্মসূচির সমাপ্তি টানবেন খালেদা জিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৩০ ঘ.