ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় যুবলীগ নেতা সাহেদ মিয়ার হত্যার ঘটনায় ৫৬ জনকে আসামি করে মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১০ আসামিকে।
উপজেলা সদরের পশ্চিমপাড়ায় পূর্ব শত্র"তার জের ধরে রোববার দুই পক্ষের সংঘর্ষে নিহত হন ওয়ার্ড যুবলীগের সভাপতি সাহেদ মিয়া (৩৫)। আহত হন ১০ জন। গুরুতর আহত রুখসানা আক্তারকে (১৭) আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ সাংবাদিকদের জানান, যুবলীগ নেতা হত্যার ঘটনায় মামলা হয়েছে। ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারেও চেষ্টা চলছে।
গ্রেপ্তরদের মধ্যে রয়েছেন সিদ্দিক মিয়া, মীর কাশেম, মীর শিউলী, মীর সালমা, কাজি আশরাফ আলী, খোরশেদ আলী, আরিফ চৌধুরী, নুরুল হক ও হাবিবুর রহমান ভূঁইয়া। একজনের নাম জানা যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুজিত চক্রবর্তী সাংবাদিকদের জানান, নাসিরনগর সদরের পশ্চিম পাড়ার আজদু মেম্বার ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর জালালের পূর্ব শত্র"তার জের ধরে মহল্লাবাসীর সংঘর্ষ বাঁধে।
নাসিরনগর পশ্চিম পাড়ার সুহিব মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাহেদ নিহত হওয়ার পর এলাকার ১০টি ঘর ভাংচুর ও লুটপাট হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৮ ঘ.
bdnews24