২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মসূচি শিগগিরই: ফখরুল

সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে সমাবেশ, রোড মার্চের কর্মসূচি শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2011, 07:29 AM

Updated : 24 Aug 2022, 03:56 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে সমাবেশ, রোড মার্চের কর্মসূচি শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শুক্রবার সাংবাদিকদের বলেন, "কাল (শনিবার) দলের স্থায়ী কমিটির বৈঠকে সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি ঠিক করা হবে। শরিকদের সঙ্গে আলোচনার পর আন্দোলনের বৃহত্তর কর্মসূচি শিগগরিই আমরা ঘোষণা করবো।" কী কর্মসূচি আসবে- জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বলেন, "জনসভা-সমাবেশ, রোর্ড মার্চসহ প্রয়োজনে কঠোর কর্মসূচি আসতে পারে।" জাতীয়তাবাদী মহিলা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে মির্জা ফখরুল ও সহসভাপতি সেলিমা রহমান সংগঠনটির সভাপতি নুরে আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দেন। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা হয় ফখরুলের। বিএনপি নেতা বলেন, "দেশে গণতন্ত্র ও স্বাধীনতা আজ সঙ্কটের সম্মুখীন। সরকার দেশে একদলীয় শাসন কায়েম করেছে ভিন্ন কৌশলে। জনগণের কোনো সমস্যার সমাধান তারা দিতে পারেনি।" বিরোধী দলের ওপর নির্যাতনের পাশাপাশি নারীকর্মীদের ওপর নির্যাতনের বিষয়টি তুলে ধরে এর সমালোচনা করেন ফখরুল। মহিলা দল গঠনের পটভূমি তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠনসহ নারী ক্ষমতায়নে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের সম্পৃক্ত করতে জিয়া ও খালেদা জিয়া যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। নারী শিক্ষার উন্নয়নে বেগম জিয়ার ভূমিকা প্রশংসনীয়। এজন্য আজ আমাদের নারীরা ভারতের থেকেও এগিয়ে আছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩০১ ঘ.