২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিএনপির ইফতার মাহফিলে মারামারি

ইফতারের আগেই মারামারিতে জড়িয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপির দুই দল নেতা-কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

চট্টগ্রাম, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইফতারের আগেই মারামারিতে জড়িয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপির দুই দল নেতা-কর্মী। বৃহস্পতিবার বিকালে এমএ আজিজ বিভাগীয় স্টেডিয়াম সংলগ্ন মাঠে ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে। ইফতারের আগে আলোচনা চলার সময় বিকাল সাড়ে ৫টার দিকে মারামারিতে জড়িয়ে পড়ে তারা। সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী সদলবলে ঢোকার পরপরই বসার আসন নিয়ে কর্মীদের মধ্যে এ মারামারি বাঁধে। প্রায় ৫ মিনিট ধরে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি চলার পর জ্যেষ্ঠ নেতারা সবাইকে শান্ত করেন। ওই সময় মঞ্চে ছিলেন মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ নগর ও জেলার নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮২০ ঘ.