ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কূটনীতিবিদ ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ইফতার ও নৈশভোজ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
মঙ্গলবার হোটেল রেডিসন ওয়াটার গার্ডেনে এই ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়।
ইফাতার শেষে মাগরিবের নামাজ আদায় করে খালেদা জিয়া কূটনীতিবিদদের নিয়ে নৈশভোজে বসেন। এর আগে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
সৌদি আরব, ইরান, মিশর, জাপান, আফগানিস্তান, মালদ্বীপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েথভুক্ত দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
অন্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, জমিরউদ্দিন সরকার, আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, সাবিহউদ্দিন আহমেদ ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২০১৭ ঘ.
bdnews24