সিরাজগঞ্জ, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দু'গ্র"পের সংঘর্ষ হয়েছে।
শনিবার রাতে জেলা শহরের কলেজ রোডে এ সংঘর্ষ থামাতে পুলিশ ১১ রাউন্ড ফাঁকা গুলি করেছে।
সদর থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে ছাত্রলীগের দু'গ্র"প সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে তারা ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে।
ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে শাদী নামের কলেজ ছাত্রলীগ নেতা অভিযোগ করেন, জেলা ছাত্রলীগ সভাপতি একক সিদ্বান্তে কলেজ কমিটি গঠন করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তবে জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান সোহেল এ অভিযোগ অস্বীকার করে বলেন, সবার সঙ্গে আলোচনা করেই নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।
এদিকে এ সংঘর্ষের সময় একটি গ্র"পের সমর্থকরা সিরাজগঞ্জ প্রেসক্লাবে হামলা চালিয়েছে।
প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জানান, ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষের সময় একপক্ষের সমর্থকরা প্রতিপক্ষের একজনকে ধাওয়া করলে তিনি প্রেসক্লাবে ঢুকে পড়েন।
এ সময় ধাওয়াকারীরা প্রেসক্লাবের দরজা জানালা ও একটি মোটরসাইকেল ভাংচুর করে।
পরে র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০০ ঘ.
bdnews24