২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি

মাগুরায় স্থানীয় আওয়ামী লীগের দুই নেতার এক রাতে ডাকাতি হয়েছে। ডাকাতের হামলায় আহত হয়েছেন দুজনই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 09:31 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

মাগুরা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরায় স্থানীয় আওয়ামী লীগের দুই নেতার এক রাতে ডাকাতি হয়েছে। ডাকাতের হামলায় আহত হয়েছেন দুজনই। শনিবার ভোররাতে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম মওলা ও পৌর আওয়ামী লীগ নেতা আমির হোসেন খানের বাড়িতে ডাকাতি হয় বলে পুলিশ জানিয়েছে। মাগুরা সদর থানার উপপরিদর্শক রেজাউল ইসলাম জানান, শহরের মোল্লা পাড়া এলাকায় গোলাম মাওলার বাড়িতে ৮/১০ জন ডাকাত রাত ৩টার দিকে কলাপসিবল গেটের তালা ভেঙে ঘরে ঢোকে। পরে তারা অস্ত্রের মুখে আলমারি ভেঙে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৭৫ হাজার টাকা, একাধিক মোবাইল সেটসহ মালামাল লুট করে। প্রায় একই সময় পাশের পারলা এলাকায় আমিরের বাড়িতে ডাকাতি হয়। ডাকাত দল তাদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লাখ টাকা লুট করে পালিয়ে যায় বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৫২০ ঘ.