ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রানজিটসহ যে কোনো চুক্তি জনসমক্ষে প্রকাশ করা উচিৎ বলে অভিমত প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া।
ভারতের পররাষ্ট্র মন্ত্রী এসএম কৃষ্ণা শুক্রবার দুপুরে খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে তিনি এই অভিমত প্রকাশ করেন।
এই সাক্ষাৎ শেষে বিএনপির সহসভাপতি সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।
শমসের মবিন বলেন, বিরোধী দলীয় নেতা ভারতের পররাষ্ট্র মন্ত্রীকে বলেছেন, সার্বিকভাবে ভারতের সঙ্গে ট্রানজিটসহ যে কোনো চুক্তি হলে তা আগে সংসদের মাধ্যমে জনসমক্ষে প্রকাশ করতে হবে। তারপর ওই বিষয়ে সিদ্ধান্ত হবে।
সীমান্তে হত্যাকাণ্ড বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগের কথাও জানান খালেদা জিয়া।
এসএম কৃষ্ণা বেলা সাড়ে ১২টায় খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা প্রায় ৩৫ মিনিট আলোচনা করেন।
দু'দেশের দ্বি-পাক্ষিক স্বার্থ সংশি
bdnews24