২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির বিক্ষোভ বিকালে

শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানকে আসামি করার প্রতিবাদে সোমবার বিকালে ঢাকায় প্রতিবাদ সভা করবে বিএনপি। বিক্ষোভ হবে সারাদেশেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 05:06 AM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানকে আসামি করার প্রতিবাদে সোমবার বিকালে ঢাকায় প্রতিবাদ সভা করবে বিএনপি। বিক্ষোভ হবে সারাদেশেই। ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৪টায় নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ হবে। এতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখবেন। ২০০৪ সালের ২১ অগাস্টের গ্রেনেড মামলায় রোববার আদালতে দেওয়া সম্পূরক অভিযোগপত্রে খালেদা জিয়ার ছেলে তারেকসহ ৩০ জনকে নতুন করে আসামি করা হয়েছে। আসামির তালিকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপির সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নামও রয়েছে। সালাম বলেন, "তারেক রহমানকে রাজনৈতিক প্রতিহিংসা থেকে এ সাজানো মামলায় জড়ানো হয়েছে। মামলার প্রতিবাদে গতকাল আমাদের একটি মিছিলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছে। এ থেকে বোঝা যায়, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১০০ ঘ.