ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী রোববার ও সোমবার টানা ৩৬ ঘণ্টা দেশব্যাপী হরতাল ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপি।
শুক্রবার সকাল ১১টা ৪০ মিনিটে এক সংবাদ ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টানা হরতালের এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, রোববার সকাল ৬টা থেকে শুরু হয়ে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল চলবে।
রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়।
মির্জা আলমগীর জানান, একতরফাভাবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বাতিল, সংবিধান থেকে আল্ল
bdnews24