২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: জুড়ীতে আ. লীগের ৩ জন, বিএনপির ৩

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে তিনটিতে আওয়ামী লীগ সমর্থিতরা এবং তিনটিতে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 08:37 AM

Updated : 24 Aug 2022, 03:15 PM

মৌলভীবাজার, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের জুড়ী উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে তিনটিতে আওয়ামী লীগ সমর্থিতরা এবং তিনটিতে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। মঙ্গলবার ভোটগ্রহণ শেষে রাত ৯টার দিকে রির্টানিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা বাছিরুল আলম এ ফল ঘোষণা করেন। আওয়ামী লীগ থেকে বিজয়ীরা হলেন-গোয়ালবাড়ীতে শাহাব উদ্দিন লেমন, ফুলতলায় ফয়াজ আলী এবং জায়ফরনগরে নজরুল ইসলাম মাস্টার। বিএনপি থেকে বিজয়ীরা হলেন- সাগরনাল ইউনিয়নে এমদাদুল ইসলাম চৌধুরী, পূর্ব জুড়ী ইউনিয়নে সালেহ উদ্দিন আহমদ এবং পশ্চিম জুড়ীতে মঈন উদ্দিন আহমদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৩০ ঘ.