২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দ্বীপে ১২ ইউপি'র ফলাফল ঘোষণা

উপকূলীয় উপজেলা সন্দ্বীপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২টি ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 12:45 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

চট্টগ্রাাম, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপকূলীয় উপজেলা সন্দ্বীপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২টি ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে। বিজয়ী প্রার্থীরা হলেন- আমান উল্লাহ ইউনিয়নে মো. জাবেদ, সন্তোষপুরে মাকসুদুর রহামন, গাছুয়ায় মোহাম্মদ শামসুদ্দিন, হারামিয়ায় মাকসুদুর রহমান শাহীন, মগধারায় মোহাম্মদ আলী খসরু, মাইটভাঙ্গায় মিজানুর রহমান, সারিকাইতে আব্দুল মালেক, মুছাপুরে আবুল খায়ের, বাউরিয়ায় জামাল উদ্দিন এবং হরিশপুর ইউনিয়নে সাইদুল কাদের। আজিমপুর ইউনিয়নের মো. আনোয়ার হোসেন এবং রহমতপুরে হাসানুজ্জামান মামুন। সন্দ্বীপ উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মোহ্ম্মাদ নুরুল আবছার এসব তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান । তিনি বলেন, দুর্গম ও সন্ত্রাসী এলাকা হিসেবে পরিচিত হলেও এ উপজেলায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে বিদ্যুৎ সুবিধা না থাকায় ফলাফল তৈরিতে কিছুটা দেরি হয়েছে উল্লেখ করে নুরুল আবছার বলেন, স্থানীয়ভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে। সন্দ্বীপে ১৫টি উউনিয়নের মধ্যে ১৩টিতে নির্বাচন হওযার কথা থাকলেও মামলা সংক্রান্ত জটিলতায় উড়িরচর ইউনিয়নে নির্বাচন হয়নি। তবে এক মাসেও হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। সমান ভোট পাওয়ায় ফের নির্বাচন এদিকে ওয়ার্ড সদস্য পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় আবারো ভোটগ্রহণ হবে সন্দ্বীপ রহমতপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে। ওই ইউনিয়নের রিটার্নিং অফিসার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রহমতপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে ফুটবল প্রতীক নিয়ে মো. খোকন এবং টিউবওয়েল প্রতীক নিয়ে মো. জাহাঙ্গীর প্রতিদ্বন্দ্বিতা করেন। দুই প্রার্থীই ২০৬ ভোট করে পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এইচএ/১৮৩৪ ঘ.