২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ৫২ প্রার্থীর জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে ৫২ প্রার্থীকে জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ব্রাহ্মণবাড়িয়া, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে ৫২ প্রার্থীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর, রসুল্লাবাদ ও ইব্রাহিমপুর ইউনিয়নে এই জরিমানা করেছেন রিটার্নিং কর্মকর্তা জিয়াউল ইসলাম মজুমদার। তিনি সাংবাদিকদের জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রঙিন পোস্টার ও দেওয়ালে প্রচারপত্র লাগানোর দায়ে তিন ইউনিয়নের ১২ চেয়ারম্যান, ২৬ সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের ১৪ প্রার্থীর মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। নবীনগর উপজেলার ২০টি ইউনিয়নে আগামী ৫ ও ৯ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০০২ ঘ.