২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার মৃত্যুবার্ষিকীতে গুলশান কার্যালয়ে মিলাদ

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 02:56 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

এতে জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ উপলক্ষে বিএনপি'র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

জিয়াউর রহমানের ৩০তম মত্যুবার্ষিকী সোমবার।

দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, এ জেড এম জাহিদ হোসেন, এম এ কাইয়ুম, সাবিহ উদ্দিন আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খানসহ নেতা-কমীরা মিলাদে অংশ নেন।