পঞ্চগড়, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের দেবীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে পাঁচ সদস্য প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার রাতে চার জনকে ১০ হাজার টাকা করে এবং একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছে প্রশাসন।
অভিযুক্তরা হলেন- আকবর হোসেন, সামসউদ্দিন, সফিকুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের প্রার্থী ইলা রাণী ও নূর মোহাম্মদ মোস্তফা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচনী বিধি ভঙ্গ করে সদস্য প্রার্থীরা সরকারি ও বেসরকারি অফিসের দেয়াল, ঘরের দেয়াল ও দরজায় পোস্টার লাগিয়েছে।
আগামী ১১ জুন এ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭১৩ ঘ.
bdnews24