২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বার আন্দোলনে সরকার হটানোর হুঁশিয়ারি বিএনপির

ক্ষমতা না ছাড়লে দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 01:39 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতা না ছাড়লে দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। মঙ্গলবার বিকালে ঢাকায় এক সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি সরকারের উদ্দেশে বলেন, "সময় থাকতে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিন। যতো তাড়াতাড়ি পদত্যাগ করে নির্বাচন দেবেন, ততোই আপনাদের মঙ্গল হবে।" ২৯ মে দলের চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরার পর মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপি আন্দোলন শুরু করবে বলেও জানান ভারপ্রাপ্ত মহাসচিব। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে সরকারের দায়ের করা 'মিথ্যা মামলা' প্রত্যাহার ও কারাগারে বন্দি নেতাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয়ভাবে এই বিক্ষোভ- সমাবেশের আয়োজন করা হয়। সারাদেশেও এই কর্মসূচি পালন করে বিএনপি। সাবেক প্রতিমন্ত্রী মির্জা ফখরুল মধ্যবর্তী নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরে দাবি করেন যে,আড়াই বছরে এই সরকারের কোনো সাফল্য নেই। দেশ পরিচালনায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই দ্রুত এই সরকারের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন তিনি। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করে এই বিএনপি নেতা বলেন, "যিনি সংবিধানকে বিতর্কিত করেছেন, সেই প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে প্রধান উপদেষ্টা আমরা মানবো না। নিরপেক্ষ ও সবার গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করতে হবে।'' যুক্তরাষ্ট্র সফররত বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সর্ম্পকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম ও পররাষ্ট্র মন্ত্রী দীপু মনির বক্তব্যের সমালোচনাও করেন মির্জা ফখরুল। তিনি বলেন, "মধ্যবর্তী নির্বাচনের জন্য আমাদের নেত্রী (খালেদা) বিদেশিদের কাছে কোনো সহযোগিতা চাননি। তিনি জনগণ ও প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন। বরং তারা (আওয়ামী লীগ) যখন বিরোধী দলে ছিলেন, তখন বিদেশীদের সঙ্গে দেনদরবার ও বৈঠক করে দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। আওয়ামী লীগের এসব অপতৎপরতা জনগণ ভুলে যায়নি।'' স