পাবনা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের ও অফিসের নিরাপত্তা চেয়েছেন পাবনায় লাঞ্ছিত নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার বেড়া থানার ওসির কাছে পাঠানো এক চিঠিতে সাখাওয়াত হোসেন নিরাপত্তা চান।
রোববার একটি মনোনয়নপত্র বাতিল হওয়া নিয়ে কয়েকজন যুবক তাকে লাঞ্ছিত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। অভিযোগ রয়েছে তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ভাতিজা আমিনুল ইসলামের নাম করে তাকে লাঞ্ছিত করা হয়।
ওইদিন লাঞ্ছনার ঘণ্টাখানেক পর বিকেল সাড়ে ৫টার দিকে আমিনুলকে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে বেড়া বাজার থেকে আটক করে পুলিশ। সেদিনই রাত ১০টায় তাকে ছেড়ে দেওয়া হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মোটর সাইকেলের কাগজপত্র ঠিক না থাকায় তাকে আটক করা হয়।
নিরাপত্তা চাওয়া প্রসঙ্গে সাখাওয়াত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিরাপত্তা বিঘি
bdnews24