২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনকে কুপিয়ে আহত করার মামলায় গ্রেপ্তার ১

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান রাজনকে কুপিয়ে জখম করার মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 01:14 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

বরিশাল, মে ১০ (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান রাজনকে কুপিয়ে জখম করার মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে নগরীর বাজার রোড কাঁচাবাজার থেকে খাটো জাহিদ নামের ওই ছাত্রদলকর্মীকে গ্রেপ্তার করা হয়। দুপুরে রাজনের ভাই শাহজাহান খান সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারসহ দলের ১২ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন বলে জানান ওসি জাহাঙ্গীর হোসেন। সোমবার রাতে বরিশালের কীর্তনখোলা নদীর চরকাউয়া ফেরিঘাটে হামলার শিকার হন রাজন। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ আনা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন- জেলা যুবদলের তিন যুগ্ন আহ্বায়ক কামরুল হাসান রতন, মাহফুজুর রহমান মাহফুজ, আলাউদ্দিন ওরফে গুলগুল